ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

অপরাধী যে দলেরই হোক কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ১২:১৯

অপরাধী যেই হোক, যতো বড় প্রতাপশালী হোক, যে দলেরই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হলেও আরও উন্নতির জায়গা রয়ে গেছে। সেসব নিয়ে আলোচনা হয়েছে। চাঁদাবাজি যেন কোনো অবস্থাতেই না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মোহাম্মদপুর একসময় খুব ঝামেলাপূর্ণ এলাকা ছিল। এখন অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে সেখানকার পরিস্থিতি। অন্যান্য এলাকাতেও মোহাম্মদপুর মডেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা হবে। রাস্তা থেকে দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকায় মাঠ পর্যায়ে যেসব আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন তারা অনেকেই নতুন এসেছেন। তাদের অলিগলি চেনার সুযোগ দিতে হবে। রিকশা মূল সড়কে আসা বন্ধ করতে বলা হয়েছে। তাদের চার্জিং পয়েন্ট বন্ধ করতে বিদ্যুৎ মন্ত্রণালয়কে বলা হবে।

T.A.S / T.A.S

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি

অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন ক‌বির

দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন

ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার

তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চান তারা