ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

অনলাইনে সেমিস্টার পরীক্ষা নিতে জবি উপাচার্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ১:৪৮

সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এতে দ্রুততম সময়ের মধ্যে জবি শিক্ষার্থীদের টিকার আওতায় আনারও দাবি জানানো হয়। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে বলা হয়, গত বছররের মার্চ থেকে চলতি বছরের আগস্ট অবধি দীর্ঘ ১৭ মাস করোনা মহামারীর লকডাউনেন কারণে বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে। ইতোমধ্যে আমরা অনলাইনে দুটি সেমিস্টার পরীক্ষার ক্লাস, মিডটার্ম পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, ভাইবাও সম্পন্ন করেছি। কিছুদিন আগে জবি শিক্ষার্থীদের একটি জরিপে দেখা যায়, প্রায় ৭৬ শতাংশ জবি শিক্ষার্থী অনলাইনে সেমিস্টার পরীক্ষা দিতে সম্মতি প্রকাশ করেছেন। এমতাবস্থায় শিক্ষার্থীদের পড়াশোনা ও সেশনজটের কথা বিবেচনা করে আমাদের অনলাইনে সেমিস্টার পরীক্ষা নেয়ার সুযোগ করে দেয়া হোক। এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনার দাবি জানান তারা।

এর আগে গত ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আগস্ট থেকে সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হলেও করোনা পরিস্থিতির কারণে পরে তা স্থগিততের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে