তীব্র শৈতপ্রবাহ আসছে, কত নিচে নামতে পারে তাপমাত্রা
নভেম্বরের মাঝামাঝি থেকেই শীত শুরু হতে পারে। এর কদিন পর থেকেই দেখা দিতে পারে তীব্র শৈত্যপ্রবাহের। আবহাওয়া অফিস বলছে তীব্র শৈত্যপ্রবাহের সময় দেশের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাস থেকে আগামী জানুয়ারি পর্যন্ত দেশে ৮ থেকে ১০টি মৃদু (৮-১০°সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮°সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি তীব্র শৈত্য প্রবাহ হতে পারে। এসময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬°সেলসিয়াসে নেমে যেতে পারে।
সংস্থাটি জানায়, শীতের পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অবাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে এবং এতে শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
T.A.S / T.A.S
আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি
অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান
শেখ হাসিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন কবির
দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন
ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি
দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি