চূড়ান্ত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনলাইনে পরীক্ষা গ্রহণের নীতিমালা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনলাইনে পরীক্ষা গ্রহণের নীতিমালা চূড়ান্ত হয়েছে। এখন থেকে যে কোনো সময় অনলাইনে পরীক্ষা নিতে পারবে যে কোনো বিভাগ বা ইনিস্টিটিউট। কোর্সের ৫০ শতাংশ নম্বরের মধ্যে পরীক্ষা হবে। পরীক্ষার সময়ও কমিয়ে অর্ধেক করা হয়েছে। তবে খাতা মূল্যায়নে পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে দ্বিগুণ করে ফলাফর প্রকাশ করা হবে। সেপ্টেম্বরের মধ্যে ক্যাম্পাস খোলা সম্ভব হলে সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৫৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, অনলাইন পরীক্ষার নীতিমালা সুপারিশ করা হয়েছে। সিন্ডিকেটে তা পাস হবে। আমরা অফলাইন, অনলাইন দুভাবেই পরীক্ষা নেয়ার পক্ষে। অক্টোবরের মাঝামাঝি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একটা হিন্টস দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব হলে আমরা অফলাইনেই পরীক্ষা নেব। অফলাইনে নেয়া না গেলে আমরা নীতিমালা চূড়ান্ত করেছি, সেই অনুসারে অনলাইনে পরীক্ষা হবে এবং যেভাবেই পরীক্ষা হোক তার চার সপ্তাহ আগে শিক্ষার্থীদের জানানো হবে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাব্য তারিখ বা পরীক্ষার তারিখ সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি, তাই সেটা এখনই বলতে পারছি না। পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী বলেন, অনলাইনে পরীক্ষা গ্রহণের নীতিমালা চূড়ান্ত হয়েছে। সিন্ডিকেটে পাস হবে। সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব না হলে নীতিমালা অনুসরণ করে অনলাইনেই পরীক্ষা গ্রহণ করা হবে।
আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বলেন, অনলাইন পরীক্ষার নীতিমালায় অনেকগুলো বিষয় আছে। কিভাবে পরীক্ষা গ্রহণ করা হবে, শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে, কিভাবে পরীক্ষার খাতা জমা দেবে, কিভাবে খাতা মূল্যায়ন করা হবে; এসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন- আমাদের মিটিং করতে করতেও তো ইন্টারনেট চলে যায়, কারেন্ট চলে যায়, তখন আমরাও ডিসকানেক্ট হয়ে যাই। পরীক্ষার সময় যদি কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে দিতে ডিসকানেক্টেড হয়ে যায় তাহলে পাঁচ মিনিটের ভেতরে দায়িত্বরত শিক্ষককে জানাতে হবে। তখন তাদের আমরা আবার পরীক্ষা নেয়ার ব্যবস্থা করব। এ বিষয়টিও অনলাইন পরীক্ষার নীতিমালার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, অনলাইন পরীক্ষার নীতিমালাটি একাডেমিক কাউন্সিলে অনুমোদন পেয়েছে। এরপর এটি আগামী সোমবার সিন্ডিকেট সভায় অনুমোদন দেয়া হবে। অনলাইনে ৫০ শতাংশ নম্বরের পরীক্ষা হবে, পরবর্তীতে তা কনভার্ট করে দেয়া হবে। আমাদের ছাত্ররাও এতটা প্রশিক্ষণপ্রাপ্ত নয়। এজন্য সময় কম করে সেভাবে পরীক্ষা নেয়া হবে।
তিনি আরো বলেন, আমরা সরকারের বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত দেখে পরীক্ষা পদ্ধতির সিদ্ধান্ত নেব। সরকারি সিদ্ধান্ত ছাড়া আমরা খুলতে পারব না। নীতিমালা সিন্ডিকেটে পাস হলে আমরা দেখব সরাসরি নেয়া যায় কি-না। সরাসরি নেয়া গেলে আমরা সরাসরিই পরীক্ষা নেব। আর বিশ্ববিদ্যালয় না খোলা গেলে অনলাইনে পরীক্ষা নেব এবং তা অবশ্যই চার সপ্তাহ আগে নোটিস দিয়ে।
এমএসএম / জামান
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু