পরিবেশমন্ত্রীকে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংস্থার অভিনন্দন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসি) নির্বাহী সেক্রেটারি প্যাট্রিসিয়া এসপিওনোসা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমাতে প্রতিশ্রুতি বিষয়ক হালনাগাদ ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশান (NDC) যথাযথভাবে জমা দেয়ার ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করায় সোমবার (৩০ আগস্ট) এক পত্রের মাধ্যমে অভিনন্দন জানায় ইউএনএফসিসি।
ইউএনএফসিসির নির্বাহী সেক্রেটারি তার অভিনন্দনপত্রে বলেন, কোভিড-১৯ মহামারীর মতো চলমান বৈশ্বিক সংকটকালে যথাসময়ে বাংলাদেশের এনডিসি জমাদান নিঃসন্দেহে প্রশংসনীয়। ২০৩০ সালের মধ্যে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমাতে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি এবং বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যমাত্রা বৃদ্ধি করায় তিনি বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গৃহীত কর্মকাণ্ডের বাস্তবায়ন পদ্ধতি এবং উন্নত অভিযোজনের বিষয়গুলো এনডিসিতে অন্তর্ভুক্তির বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেন। দাখিলকৃত এনডিসিতে প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বাংলাদেশের দূরদর্শী কৌশলগত পরিকল্পনা ও জলবায়ু পরিবর্তন রোধ বিষয়ক টেকসই কর্মকাণ্ড অন্তর্ভুক্তিতে সুযোগ্য নেতৃত্ব প্রদানের জন্য তিনি পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন কেআন্তরিক ধন্যবাদ জানান।
ইউএনএফসিসির নির্বাহী সেক্রেটারি প্যাট্রিসিয়া এসপিওনোসা অভিনন্দনপত্রে প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তির সর্বোচ্চ বাস্তবায়ন, আসন্ন জলবায়ু সম্মেলনের সফলতায় একযোগে কাজ করার জন্য ভবিষ্যৎ দিনগুলোতে জলবায়ু পরিবর্তন বিষয়ক সকল কর্মকাণ্ডে বাংলাদেশেকে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস প্রদান করেন।
এমএসএম / জামান
রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে
একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা
কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়
পাঁচ মাস পর পুনর্গঠিত দুদক, চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
তারা ‘ফ্যাসিস্টের দালাল সাংবাদিক’ হিসেবে কারাগারে আছে: তথ্যমন্ত্রী
চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
মহাসড়কে শিগগিরই নামানো হচ্ছে অত্যাধুনিক ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন
পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত, জানা গেল কারণ
সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী