ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু সব সময় শোষিত ও বঞ্চিত মানুষের পাশে থেকেছেন : শিল্পমন্ত্রী


মো. আলী আবির  photo মো. আলী আবির
প্রকাশিত: ৩১-৮-২০২১ রাত ৯:২৯

বঙ্গবন্ধু সব সময় শোষিত ও বঞ্চিত মানুষের পাশে থেকেছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে গবেষণা হচ্ছে, আলোচনা হচ্ছে এবং গ্রন্থ প্রকাশ হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে মাসব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার (৩১ ‍আগস্ট) তিনি এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির মহাসচিব ড. মো. জয়নুল ইসলাম। অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর/সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন করেন।

শিল্পমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু মানুষের দুঃসময়ে পাশে থাকার রাজনীতি করেছেন। জননেত্রী শেখ হাসিনাও সব সময় গণমানুষের রাজনীতি করছেন। আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি দুঃসময়, দুর্যোগে জনগণের পাশে থেকেছে। করোনা মহামারীর এ দুঃসময়েও আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থাকার আহ্বান জানান। যারা রক্তদানের মতো মহতী কাজে অংশগ্রহণ করেছেন এবং মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলেন মন্ত্রী তাদের ধন্যবাদ জানান। 

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এ দেশ ও জাতির কল্যাণে যে স্বপ্ন দেখেছিলেন বর্তমানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দুজন মুক্তিযোদ্ধার ওপর শিল্প মন্ত্রণালয়ের যে দায়িত্ব অর্পণ করেছেন তা উত্তরোত্তর বৃদ্ধি করে শিল্প-কারখানাগুলোকে শিল্প সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে আমারা অঙ্গীকারবদ্ধ। তিনি বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত শিল্প মন্ত্রণালয়ের অধীন নতুন নতুন শিল্প-কারখানা স্থাপন করে জাতির কল্যাণে দেশকে এগিয়ে নিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছায় রক্তদান করেন এবং বেশ কয়েকজন মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেন। 

এমএসএম / জামান

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ