ফ্লাইওভার থেকে পড়ে আহত জবি শিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রামের জিওএস মোড়ে ফ্লাইওভার থেকে পড়ে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আকবর খান মৃত্যুবরণ করেছেন। আজ বুধবার (১ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এর আগে গত শুক্রবার রাত ৯টার দিকে চট্টগ্রামের জিওএস মোড়ে ফ্লাইওভারের নিচ থেকে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করে খুলশী থানা পুলিশ। তিনি সেখানে আইসিইউতে ভর্তি ছিলেন।
জানা গেছে, গত শুক্রবার সকালে আকবর খান ঢাকার সূত্রাপূরের একটি মেস থেকে শার্ট-প্যান্ট পরে ব্যাগে ল্যাপটপ-ফোন নিয়ে বের হয়ে যান। যাওয়ার সময় তার রুমমেটরা কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলে তাদের সঠিক কোনো তথ্য দেননি। পরবর্তীতে রুমমেটরা আকবরের সাথে যোগাযোগ করলে একবার গুলিস্তান আরেকবার বসুন্ধরায় আছে বলে জানান। সর্বশেষ রাত ৮টা ৩৭ মিনিটে ম্যানেজমেন্ট বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী এবং তার বন্ধু ফয়সালের সাথে কথা হয়। ফয়সালকে তিনি জানান রাতেই বাসায় ফিরবেন। এরপর রাত ৮টা ৫৩ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি ফয়সালকে ফোন করে জানান, একটি ছেলে চট্টগ্রাম জিওএস মোড় ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়, পরবর্তীতে পুলিশ এসে তাকে অজ্ঞান, মাথার পিছনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই আইসিইউতে চিকিৎসারত ছিলেন তিনি।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন