অনুমোদনের আশ্বাসে ভরসা করতে পারছেন না বশেমুরবিপ্রবি ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা
বিভাগ অনুমোদনের দাবিতে ফের অবস্থান কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগ। আজ বুধবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থান নেয় বিভাগটির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।
অবস্থানরত ইতিহাস বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থী কারিমুল হক বলেন, প্রায় দুই বছর যাবৎ আন্দোলন করে যাচ্ছে একটি বিভাগ। আমরা দিন দিন অনেক বেশিই হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। ইতিহাস বিভাগ অনুমোদন না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।
এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুর রউফের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইউজিসি থেকে আগামী দুয়েক মাসের মধ্যে ইতিহাস বিভাগ অনুমোদনের আশ্বাস দেয়া হয়েছে।
তবে ইউজিসির এ আশ্বাসে ভরসা করতে পারছেন না শিক্ষার্থীরা। ইতিহাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ বলেন, ইতিপূর্বেও আমাদের বহুবার আশ্বাস দেয়া হয়েছে কিন্তু সেই আশ্বাসের কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। তাই এবারে আমরা আর কোনো আশ্বাসে ভরসা করতে চাই না। অনুমোদন না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো এবং ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনুমোদন না প্রদান করলে আমরা আরও কঠোর অবস্থানে যেতে বাধ্য হব।
উল্লেখ্য, বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্য ড. খোন্দকার নাসিরউদ্দিন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) থেকে অনুমোদন না নিয়েই বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ খুলে শিক্ষার্থী ভর্তি করেন। বর্তমানে বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।
জামান / জামান
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত