পরীক্ষার রুটিনের দাবিতে ৫ দিনের আল্টিমেটাম জবি শিক্ষার্থীদের
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৫ দিনের মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণার আল্টিমেটাম দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। অন্যথায় আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বুধবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পরীক্ষার জন্য দেয়া আবেদনপত্রে এমন হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পরীক্ষার দাবিতে আয়োজিত মানববন্ধন থেকেও একই হুঁশিয়ারি দেন তারা।
উপাচার্যকে দেয়া আবেদনপত্রে শিক্ষার্থীরা বলেন, আগামী ৫ দিনের মধ্যে পরীক্ষার রুটিন এবং নির্ধারিত কোনো সিদ্ধান্তে না এলে সাধারণ শিক্ষার্থীরা আমরণ অনশনে বসতে বাধ্য হবে।
কর্মসূচীতে অংশ নেয়া মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জহির উদ্দিন বলেন, আগামী ৬ তারিখ সিন্ডিকেট মিটিংয়ের দিন পরীক্ষার কার্যকরী রুটিন প্রকাশ করতে হবে। তার ১ মাস পর নিলেও সুনির্দিষ্টভাবে জানাতে হবে। অফলাইনে পরীক্ষা নেয়ার পরিবেশ নিয়ে দ্বিধা রয়েছে। তাই যেহেতু অনলাইনে পরীক্ষার নীতিমালা অনুমোদন হয়েছে, সেহেতু পরীক্ষা শুরু করতে পারে বিশ্ববিদ্যালয়। যদি ৫ দিনের মধ্যে রুটিন না আসে তাহলে আমরা আমরণ অনশনে বসব।
এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৫৫তম একাডেমিক কাউন্সিলে অনলাইন পরীক্ষার জন্য নীতিমালা অনুমোদন করা হয়। তবে সশরীরে পরীক্ষার জন্য অক্টোবর পর্যন্ত অপেক্ষা করা এবং পরবর্তীতে অক্টোবরে পরীক্ষা শুরু করা না গেলে অনলাইনে পরীক্ষার নীতিগত সিদ্ধান্ত হয়। পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীদের কমপক্ষে চার সপ্তাহ সময় দেয়া হবে বলে জানানো হয়। আগামী ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অনলাইন পরীক্ষার নীতিমালাটি পাস হওয়ার কথা রয়েছে।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন