ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

‍একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে জবি শিক্ষার্থীদের ক্ষোভ


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১-৯-২০২১ বিকাল ৬:৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫৫তম একাডেমিক কাউন্সিলের সভার পর পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরা বলেন, অনেক দিন পর একাডেমিক কাউন্সিলের মিটিং ডাকা হয়েছে। আমরা সবাই আশা করেছিলাম সব শিক্ষার্থীর ইচ্ছার প্রতিফলন ঘটবে, কিন্তু না তা হয়নি।

নকিব নামে এক শিক্ষার্থী ফেসবুকে লেখেন, 'আশায় ছিলাম দ্রুত পরীক্ষা নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসবে এবার। কিন্তু একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে খুবই হতাশ হলাম। অনার্স শেষ না করার কারণে বেকার হয়ে বসে আছি। খুব কষ্টে দিনাতিপাত করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সেপ্টেম্বরের মধ্যেই পরীক্ষা নেওয়ার দাবি জানাই।’

শিপন নামের একজন ফেসবুকে লেখেন, 'হয় দ্রুত পরীক্ষা নিন, না হয় হাতে বিষের বােতল তুলে দিন।'

মুইন নামের আরেক শিক্ষার্থী ফেসবুক পোস্টে লেখেন, 'বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে এইরকম দেরি করায় আমার ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আমার পরিবারের দায়িত্ব নেয়ার চাপ ও সেশনজটের দুশ্চিন্তায় দিন দিন হতাশ হয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা নিয়ে সেশনজট থেকে শিক্ষার্থীদের রক্ষা করা উচিত। অনলাইন অথবা অফলাইন যেভাবেই হোক, দ্রুততম সময়ে পরীক্ষা নেয়ার দাবি জানাই।'

মারুফ নামের আরেক শিক্ষার্থী স্যোশাল মিডিয়ায় লেখেন, 'কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের জানিয়েছে যে অক্টোবরে ভার্সিটি খুললে সশরীরে পরীক্ষা নিবে আর সরকার কর্তৃক ভার্সিটি খোলার কোনো সিদ্ধান্ত না আসলে অনলাইনে পরীক্ষা নেবে কিন্তু কর্তৃপক্ষ এখনো কোনো নির্দিষ্ট তারিখ দেয়নি, কবে নাগাদ হতে পারে তাও জানায়নি। কর্তৃপক্ষের এই সুনিশ্চিত সিদ্ধান্তের অভাবে আমরা সবাই অনেকটা অনিশ্চয়তা ও চিন্তার মধ্যে আছি। আমরা দ্রুত পরীক্ষা চাই।'

শাকিল নামের এক শিক্ষার্থী ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিয়ে ছেলেখেলা শুরু করেছে। দ্রুত পরীক্ষা না নিলে ভিসি ভবন ঘেরাও কর্মসূচি নেয়া হবে। আমরা আমাদের অধিকার চাই।’

এদিকে মঙ্গলবার (৩১ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৫৫তম ‍একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইনে পরীক্ষা নেয়ার নীতিমালা পাস হয়েছে। এতে এখন থেকে যে কোনো সময় অনলাইনে পরীক্ষা নিতে পারবে যে কোনো বিভাগ বা ইনস্টিটিউট। তবে কোর্সের ৫০ শতাংশ নম্বরের মধ্যে পরীক্ষা হবে এবং সময়ও কমিয়ে অর্ধেক করা হয়েছে। খাতা মূল্যায়নের ক্ষেত্রে প্রাপ্ত নম্বরকে দ্বিগুণ করে ফলাফল প্রকাশ করা হবে।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে