ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জাককানইবিতে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা শুরু


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ১-৯-২০২১ বিকাল ৬:১২

দীর্ঘদিন পর ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) স্থগিত হওয়া বিভিন্ন বিভাগের পরীক্ষাসমূহ আবারো সশরীরে শুরু হয়েছে৷ আজ বুধবার (১ সেপ্টেম্বর) থেকে স্বাস্থ্যবিধি মেনে ৪টি বিভাগের পরীক্ষা শুরু হয়। দুপুরে কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন- প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউদ্দৌলাহ প্রধান, সেকশন অফিসার মাহমুদুল আহসান লিমনসহ অন্যরা। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য পরীক্ষার্থীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউদ্দৌলাহ প্রধান বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, ফোকলোর বিভাগ ও ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, বৈশ্বিক মহামারী করোনার কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে। দুবার সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হলেও করোনা সংক্রমণ অবনতির ফলে তা বন্ধ হয়ে যায়। 

এমএসএম / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত