৭ সেপ্টেম্বর সেমিস্টার পরীক্ষার সময়সূচি ঘোষণা করবে জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল বর্ষের আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার সময়সূচি আগামী ৭ সেপ্টেম্বর ঘোষণা করা হবে। অক্টোবরে সশরীরে পরীক্ষা নেয়া না গেলে অনলাইনেই পরীক্ষা গ্রহণ করা হবে। তবে শিক্ষার্থীরা চাইলে ডিন এবং চেয়ারম্যানরা আলোচনা করে সেপ্টেম্বর থেকেই অনলাইনে পরীক্ষা গ্রহণ করতে পারবেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী ৬ সেপ্টেম্বর সিন্ডিকেটে অনলাইন পরীক্ষার নীতিমালা পাস হবে। তারপর ৭ সেপ্টেম্বর ডিন ও চেয়ারম্যানদের সঙ্গে বসে ওই দিন পরীক্ষার সময়সূচি দিয়ে দেয়া হবে। চার সপ্তাহ সময় দিয়ে অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে। সে সময় সশরীরে হলে তো হলো, না হলে অনলাইনেই পরীক্ষা শুরু হয়ে যাবে। আর শিক্ষার্থীরা চাইলে ডিন ও চেয়ারম্যানরা আলোচনা করে সেপ্টেম্বর থেকেই অনলাইনে পরীক্ষা নিতে পারবেন।
তিনি আরো বলেন, আমরাও শিক্ষার্থীদের বিষয়ে সচেতন। আমরণ অনশনে যাওয়ার কোনো দরকার নেই।
এর আগে গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৫৫তম একাডেমিক কাউন্সিলে অনলাইনে পরীক্ষা গ্রহণের নীতিমালা চূড়ান্ত করা হয়। তবে পরীক্ষা গ্রহণের বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না করায় ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। গতকাল (বুধবার) সকালে পরীক্ষার সময়সূচি ঘোষণা করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা। সময়সূচি দেয়া না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। মানববন্ধন শেষে পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে উপাচার্য বরাবর আবেদনপত্রও জমা দেন শিক্ষার্থীরা।
জামান / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন