মেডিকেল ও নার্সিং কলেজের ক্লাস শুরু ১৩ সেপ্টেম্বর
করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল সম্পর্কিত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি মাসের ১৩ তারিখ থেকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ তারিখ এক দুইদিন এদিক সেদিক হতে পারে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
তবে, একসঙ্গে সব বর্ষের ক্লাস শুরু হচ্ছে না। দেশে করোনা মহামারি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ না হওয়ায় ও শতভাগ শিক্ষার্থী টিকার আওতায় না আসায় পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে বিভিন্ন বর্ষের ক্লাস শুরু করতে চায় সরকার।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল রিলেটেড সব ধরনের শিক্ষা-প্রতিষ্ঠান খোলা হবে। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ পর্যায়ে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে। পরিস্থিতি বিবেচনা করে অনান্য বর্ষের ক্লাস খুলে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘যেখানে প্র্যাকটিক্যাল জড়িত আছে, সে ক্লাসগুলো আগে খুলে দেওয়া শুরু করব। পরিস্থিতি আমরা দেখব। তারপর অন্যান্য সব ক্লাসই ধীরে ধীরে খুলে দেব।’
স্বাস্থ্যের ডিজি ও সচিবরা চলতি মাসের ১৩ তারিখকে ক্লাস শুরুর আনুমানিক দিন নির্ধারণ করে দিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের এখানে (সভায়) ডিজি (স্বাস্থ্য অধিদপ্তর) আছেন, সচিবরা আছেন। ওনারা আমাদের জানিয়েছেন, আনুমানিক এ মাসের ১৩ তারিখ থেকে ক্লাস শুরু করতে পারবেন। তবে দুই-একদিন এদিক-ওদিক হতে পারে। এটাই ওনাদের আনুমানিক সময়। এটা আজকে আমাদের একটি বড় সিদ্ধান্ত।’
প্রীতি / প্রীতি
পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী
কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ
খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা
চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব
কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র্যালি
জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
পবিপ্রবির বিজয়-২৪ হলে র্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী