ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ড. সালেহীন কাদরীর মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৯-২০২১ দুপুর ১:৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সাইয়াদ সালেহীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

বৃহস্পতিবার ইউজিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত সদালাপী, সজ্জন ও বিনম্র চরিত্রের অধিকারী অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরী গতকাল (০১ সেপ্টেম্বর ২০২১ বুধবার) রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বৃহস্পতিবার এক শোক বার্তায় ইউজিসি চেয়ারম্যান বলেন, অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরী শিক্ষকতার পাশাপাশি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিষয়ক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বরেণ্য এই শিক্ষক ও গবেষক বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান, জীববিজ্ঞান অনুষদের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ইউজিসি চেয়ারম্যান মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক সালেহীন কাদরী-এর স্ত্রী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। তিনি 'এশিয়ার নোবেল' হিসেবে পরিচিত র‌্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন।

প্রীতি / প্রীতি

পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী

কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

‎ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা

চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব

কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র‍্যালি

জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী

স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২