গণতন্ত্র নাই’ তিনবেলা কীভাবে বলে, প্রশ্ন তথ্যমন্ত্রীর
দেশে গণতন্ত্র নেই- বিএনপির নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘গণতন্ত্র নাই, গণতন্ত্র নাই’ সকাল-বিকেল তিনবেলা কীভাবে বলে যদি গণতন্ত্র না থাকে। মির্জা ফখরুল যে উঁচু গলায় কথা বলেন এবং সমালোচনা করেন তাতেই প্রমাণিত হচ্ছে যে দেশে গণতন্ত্র আছে এবং বাকস্বাধীনতাও আছে।
বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো), টিভি চ্যানেল ডিস্ট্রিবিউটর, ক্যাবল অপারেটর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশে যদি গণতন্ত্র হরণ করা হয় সেটা করেছেন জিয়াউর রহমান। জিয়া বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। পরে দেশে তিনি সামরিক তন্ত্র চালু করেছেন এবং তৎপরিবর্তিত মার্শাল ডেমোক্রেসি চালু করেছিলেন। দেশে যদি গণতন্ত্র হরণ করে থাকে সেটি জিয়াউর রহমান করেছেন। জিয়াউর রহমানের দল করে তারা যখন এই কথা বলেন তারা কীভাবে সংসদে আছেন। দেশের সংসদ কীভাবে আছে।
তিনি আরো বলেন, যে গণতন্ত্র হরণ করা হয়েছিল, সেটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারতেন না, যদি শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে তখনকার আধা-সামরিক সরকার, এরশাদ সরকারে পতন না হতো। খালেদা জিয়া ক্ষমতাহীন প্রধানমন্ত্রী থাকতেন। যদি সংসদে বিল পাস করা না হতো যে রাষ্ট্রপতির শাসন থেকে সংসদীয় পদ্ধতির শাসনের বিল। আওয়ামী লীগ সহযোগিতা করেছিল বিধায়, আওয়ামী লীগের উদ্যোগে সেটা হয়েছে।
জিয়াউর রহমানের নাম দেশের উন্নয়নের সঙ্গে জড়িত থাকবে বলে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের নাম সব সময় জড়িত থাকবে। অ্যাজ অ্যা ট্রেইটর, অ্যাজ অ্যা ভিট্রেয়ার, অ্যান্ড অ্যাজ অ্যা কিলার। কারণ যে পরিমাণ বিশ্বাসঘাতকতা, যে পরিমাণ হঠকারিতা, যে পরিমাণ খুনের রাজনীতি জিয়াউর রহমান করেছেন এটি বাদ দিয়ে তো বাংলাদেশের ইতিহাস হবে না। মির্জা ফখরুল সাহেব কথাটা সেভাবে বললে সঠিক হতো।
প্রীতি / প্রীতি
অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা