শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে পরামর্শক কমিটি
করোনার কারণে ১৭ মাস ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার দ্রুত স্কুল-কলেজ খোলা নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের পর এবার ইতিবাচক বার্তা এলো করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটিরও। সংক্রমণের হার ১০ শতাংশে চলে আসায় ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে মত কমিটির সদস্যদের। গতকাল বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে জরুরি এক বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে কমিটি। শুক্রবার সরকারের কাছে তাদের মত জানানোর কথা রয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মাদ শহিদুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সংক্রমণের হার ক্রমেই কমে আসছে। টিকাপ্রাপ্তিও নিশ্চিত হচ্ছে। তাই, সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে এবং স্বাস্থ্যবিধি মানাসহ জনস্বাস্থ্য বিষয়ক বেশ কিছু ব্যবস্থা নেওয়া সাপেক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যায়।
এদিকে এদিনই রাতে বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন, এই মুহূর্তে সংক্রমণের হার কমছে, সামনে আরও কমবে। তাই, ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো ছুটি আর বাড়ানোর প্রয়োজন পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই, নতুন করে সমস্যা না হলে ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।
এছাড়া শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা হয়েছে। টিকাপ্রাপ্তি সাপেক্ষে ক্রমান্বয়ে ১২ বছর বয়সীদেরও টিকা দেয়া হবে।’
জামান / জামান
পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী
কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ
খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা
চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব
কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র্যালি
জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
পবিপ্রবির বিজয়-২৪ হলে র্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী