বিজয় দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
মহান বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও অবমুক্ত করেন তিনি।রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাকটিকিটগুলো অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস.এম. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।
এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে একটি স্মারক ডাক বাক্স ও ‘ন্যাচারাল বিউটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ’ শীর্ষক একটি বই উপহার দেন।
T.A.S / T.A.S
নারী ও কন্যাশিশুর কল্যাণ নিয়ে ডা. জুবাইদা-ডাচেস সোফির আলোচনাc
আগুন-বোমার রাজনীতি নয়, চাই শান্তির বাংলাদেশ
কপ-৩১ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী
খিলক্ষেতে তেলের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
এসএমই খাতে পুনঃঅর্থায়ন বরাদ্দ বেড়ে ২ হাজার কোটি টাকা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান
পৌরসভায় সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত হবেন
ঢাকা-গাজীপুর বিআরটি লেন বহাল রাখার দাবি চার সংগঠনের
পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই যাত্রীবাহী বাসে আগুন
ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা প্রস্তাব সংগ্রাম পরিষদের
রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের উপহার না দেওয়ার আহ্বান
গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত
Link Copied