জাতিসংঘ সিডিপির সদস্য হলেন দেবপ্রিয় ভট্টাচার্য
টানা তৃতীয়বার জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্টের (সিডিপি) সদস্য হলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ও সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজির আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তাকে ১ জানুয়ারি থেকে আগামী তিন বছরের জন্য এ সদস্য পদ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জাতিসংঘের মহাসচিব ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে মনোনয়ন দিয়েছেন। ২০১৮ সাল থেকে দেবপ্রিয় ভট্টাচার্য এই কমিটির সদস্য। এবার নিয়ে টানা তৃতীয়বার এই নিয়োগ পেলেন তিনি। কমিটিতে তিনি ব্যক্তি সদস্য হিসেবে কাজ করবেন।
সিপিডির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসোক) সহায়ক কমিটি হচ্ছে সিডিপি। আন্তর্জাতিক পরিসরে উন্নয়ন নীতি নিয়ে ইকোসোককে পরামর্শ দিয়ে থাকে এই কমিটি। এসডিজি বা টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সহায়তা দেয় সিডিপি।
সিডিপির কাজের মধ্যে আরও যা আছে তা হলো- তিন বছর অন্তর স্বল্পোন্নত দেশ বা এলডিসি নিয়ে পর্যালোচনা করা। এ বিষয়ে ইকোসোক ও জাতিসংঘের সাধারণ পরিষদকে পরামর্শ দেওয়া, কারা এলডিসিভুক্ত হতে পারে বা কারা এই তালিকা থেকে উত্তরণের সক্ষমতা অর্জন করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিডিপির নতুন এই কমিটি অন্যান্য বিষয়ের সঙ্গে ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণের বিষয়টি পর্যালোচনা করবে।
T.A.S / T.A.S
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ
দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা
ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা
কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি
সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে