সাড়ে ২৭ টাকা দরে এলো ১৯০০ টন ভারতীয় আলু
ভারত থেকে দ্বিতীয় চালানে আরও এক হাজার ৯০০ টন আলু যশোরের বেনাপোল বন্দরে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার রাতে মালবাহী ট্রেনে ৪২টি ওয়াগনে ভারতের পাঞ্জাব থেকে বেনাপোল রেলস্টেশনে এই আলুর চালানটি পৌঁছায়।
বুধবার সকালে দ্বিতীয় চালানে আলু আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান। তিনি জানান, ভারতের মালদার রপ্তারিকারক প্রতিষ্ঠান ডিলাক্স ইন্টারন্যাশনাল আলুর চালানটি রপ্তানি করেছে। আমদানিকারক চাঁপাইনবাবগগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ।
জানা গেছে, কার্গো ট্রেনের ৪২ ওয়াগানে ৩৮ হাজার ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন প্রায় ১৯ লাখ কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য প্রায় চার লাখ ৩৮ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যার দাম পড়েছে প্রায় সাড়ে ২৭ টাকা।
বাংলাদেশ লজিস্টিক সার্ভিসের প্রতিনিধি ফারুক ইকবাল ডাবলু জানিয়েছেন, আমদানি করা আলু আজ (বুধবার) সকালে নওয়াপাড়ার উদ্দেশে রওনা দিয়েছে। সেখানে আনলোডের পর সেগুলো ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।
এর আগে গত ১২ ডিসেম্বর ভারত থেকে ট্রেনে করে বেনাপোল বন্দরে ৪৬৮ টন আলু আমদানি করা হয়।
T.A.S / T.A.S
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার