ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

কায়রোতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১২-২০২৪ দুপুর ৪:৩৯

১১তম ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৮ ডিসেম্বর) কায়রোর স্থানীয় সময় বেলা ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস উইং থেকে বলা হয়েছে, বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানিয়েছেন মিসরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে প্রধান উপদেষ্টা তার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেছেন।

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল রাতে মিসরের উদ্দেশে রওনা হয়েছিলেন।

‘তরুণদের বিনিয়োগ ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সহায়তা : আগামীর অর্থনীতি গঠন’ প্রতিপাদ্য সামনে রেখে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে আজাদ বলেন, বাংলাদেশ ছাড়াও তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া ও পাকিস্তানসহ কয়েকটি দেশের সরকারপ্রধানরা ডি-৮ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি আল আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তরুণদের উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছেন। এ জন্য তিনি বৈশ্বিক এই ফোরামে তরুণ উন্নয়ন বিষয়ে কাজ করার সুযোগ পাবেন। সম্মেলনের প্রতিপাদ্যের বিষয়টি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

ডেভেলপিং-৮ বা ডি-৮ নামে পরিচিত অর্থনৈতিক সহযোগিতা সংস্থাটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা উৎসাহিত করে। এই রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মতো মুসলিমপ্রধান দেশগুলো।

T.A.S / T.A.S

পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, শুধু ‘রিমাইন্ডার’

ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী

৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি

ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নতুন শিক্ষকদের

আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক