জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আবেদন শুরু ১ জানুয়ারি। এ,বি, সি, ডি, ই, এফ, জি এইচ, আই মোট নয়টি ইউনিটে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় আবেদন প্রক্রিয়া ১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ), ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান), ‘সি’ ইউনিট (কলা ও মানবিক অনুষদ), ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) জন্য আবেদন ফি ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সি১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ও 'এফ' ইউনিট (আইন অনুষদ), 'জি' ইউনিট ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ), 'এইচ' ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি- আইআইটি) এর জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে ৬০০ টাকা।
এছাড়া ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) আবেদন ফি ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবং 'আই' ইউনিট (তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ভর্তি আবেদন প্রক্রিয়ার বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (juniv.edu) এ জানা যাবে।
T.A.S / T.A.S
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?