ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আকবরের মৃত্যুতে জবির ম্যানেজমেন্ট বিভাগের দোয়া মাহফিল


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৩-৯-২০২১ বিকাল ৬:১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকবর হোসেন খানের মৃত্যুতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পক্ষ থেকে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তার আত্মার শান্তি কামনায় নিজ বিভাগে এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে আকবরের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. মহিউদ্দিন ফরিদসহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই আকবরের জন্য দুহাত তুলে দোয়া করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। 

দোয়া অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মহিউদ্দিন ফরিদ। এ সময় তিনি বলেন, আমরা আকবরের মৃত্যুতে শোকাহত। তার জন্য আমরা দোয়া করব এবং সেই দোয়াও করব, যাতে তার মৃত্যুর রহস্যের জটলা খুলে যায়।

তিনি আরো বলেন, আকবরের সাথে কারো কোনো আর্থিক লেনদেন থাকলে তা যত‌ই হোক আমি বিভাগের চেয়ারম্যান হিসেবে তা পরিশোধের দায়িত্ব নিচ্ছি। তবে তা যথাযথ প্রমাণসাপেক্ষে হতে হবে।

উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরীর জিওসি এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নিচে পড়ে গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আকবর। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আকবর খানের মৃত্যু হয়। তাকে তার পৈত্রিক বাড়ি ধামরাইয়ে দাফন করা হয়।

জামান / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে