ভোরের আগুনে পুড়লো বনানী বস্তির ঘর
রাজধানীর বনানীর কে ব্লক বস্তিতে শনিবার ভোরে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় এক ঘণ্টার ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
তবে আগুনে বেশ কয়েকটি বস্তির ঘর পুড়ে গেছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বনানী কে ব্লকের ২২ নম্বর সড়কের বস্তিতে ভোর সাড়ে ৫টায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ৫টা ৪১ মিনিটে।
পরে পর্যায়ক্রমে বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার পর সাড়ে ৮টায় পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এর আগে বুধবার বিকেলে বনানী ও গুলশান লাগোয়া কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে। আয়তনের দিক থেকে ঢাকার সবচেয়ে বড় এই বস্তিতে সেদিন চলতি বছরের মধ্যে দ্বিতীয়বার আগুন লাগার ঘটনা ঘটে।আর শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে উত্তরার এক রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় সোয়া ৩ ঘণ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। সেদিনই রাত সাড়ে ৮টার দিকে বনশ্রীতে একটি আবাসিক ভবনে আগুন লাগার পর পৌনে এক ঘণ্টার চেষ্টায় তা নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এমএসএম / এমএসএম
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ
দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা
ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা
কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি
সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে