ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সামাজিক মাধ্যমকেও নিয়ন্ত্রণের ষড়যন্ত্র চলছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৯-২০২১ বিকাল ৭:৩৩

সামাজিক মাধ্যমকেও নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, আমাদের তথ্যমন্ত্রী বলছেন, সোশ্যাল মিডিয়ায় বা বাইরে থেকে যে সমস্ত টিভি পরিচালিত হয় সেই টিভিগুলো এখানে (বাংলাদেশ) পরিচালনা করতে গেলে এখন থেকে অনুমতি গ্রহণ করতে হবে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সত্য কথাগুলো প্রচারিত হয়, গণতন্ত্রের পক্ষে যারা কথা বলে তাদেরকেও এখন সরকার নিয়ন্ত্রণ করবে। ইতিমধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ অন্যান্য আইনের মাধ্যমে সংবাদপত্রের যে স্বাধীনতা সেটাও তারা ধবংস করেছে, কথা বলার স্বাধীনতাকে খর্ব করেছে।

জনদৃষ্টি সরাতে সরকার আবোল-তাবোল বক্তব্য দিচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, জনদৃষ্টি সরানোর জন্য তারা আবোল-তাবোল কথা বলছে। আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য, বেগম খালেদা জিয়া সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য, এটার উদ্দেশ্য হচ্ছে- জনগণের সমস্যার সমাধান করতে না পেরে জনগণের দৃষ্টিটা অন্যদিকে ফেরানো।

তিনি বলেন, আপনি ঢাকার ডিসি (জেলা প্রশাসক) অফিসে যান যেখানে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মিটিং হয় বা কোনো উন্নয়ন কর্মকান্ডের মিটিং হয়, সেখানে সরকারি আমলারাই সবচেয়ে বেশি আওয়ামী লীগের দায়িত্ব পালন করে। আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ তো নাই এখন। এখন তো পুরো আমলা লীগ। আমলা মানে-সামরিক, বেসামরিক-পুলিশ সব। এই একটা অবস্থা বাংলাদেশে হচ্ছে।

নেতা কর্মীদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের মুক্তি দিবসে এই প্রত্যায় আমরা নিতে চাই যে, ছাত্র-জনগণের একটা সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ভয়াবহ যে একটা পদলেহনকারী সরকার- সেই পদলেহনকারী সরকারকে পরাজিত করে জনগণের একটা সরকার প্রতিষ্ঠত হবে। আমাদের অবশ্যই এখানে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সংসদ তৈরি করে সরকার গঠন করতে হবে। তার জন্য নির্বাচনকালীন একটা সরকার ও একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। তাই আসুন আজকে তারেক রহমান সাহেবের এই মুক্তি দিবসে আমরা সেই লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ি এবং এদেশকে মুক্তি করি, গণতন্ত্রকে মুক্ত করি, বেগম খালেদা জিয়াকে মুক্ত করি এবং আমাদের যারা বন্দি রয়েছেন তাদেরকে মুক্ত করি।

উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী , চেয়ারপাসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম, চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমূখ বক্তব্য রাখেন।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন