ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

চিকিৎসকদের শাহবাগ ছাড়ার অনুরোধ বিএসএমএমইউ ভিসির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৪ বিকাল ৫:৩৩

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগীসহ সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে আন্দোলনরত প্রশিক্ষণার্থী চিকিৎসকদের শাহবাগ মোড় ছাড়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম। তিনি বলেন, চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবি যৌক্তিক এবং উপাচার্য হিসেবে দাবি আদায়ে সব ধরনের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এমনকি ভাতা বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত পর্যায়েই রয়েছে, যা এই সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন চলে আসবে বলে আশা করছি।

রোববার (২২ ডিসেম্বর) বিকেল চারটার দিকে শাহবাগে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলতে আসেন উপাচার্য। এসময় তিনি চিকিৎসকদের দাবি আদায়ের আন্দোলনে পাশে থাকারও ঘোষণা দেন।

উপাচার্য বলেন, চিকিৎসকদের জন্য খুবই দুর্ভাগ্যের একটি বিষয় হলো সেবা ছেড়ে রাজপথে এসে আন্দোলন করা। আমরা চাই আর কখনই যেন চিকিৎসকদের দাবি-দাওয়া আদায়ে এভাবে রাজপথে নামতে না হয়। আমরা চাই আজকের মতো আপনারা ঘরে ফিরে যান। এই আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগের চতুর্দিকে যানজট ছড়িয়ে পড়েছে। সেখানে সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়েছে, বিভিন্ন দিক থেকে হাসপাতালে আসা রোগীরাও দুর্ভোগে পড়েছে।

ভাতা বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করার দাবিতে কর্মবিরতি এবং শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত পোস্টগ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। ভাতা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত না নেওয়া হলে তারা ঘরে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।

এমএসএম / এমএসএম

পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, শুধু ‘রিমাইন্ডার’

ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী

৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি

ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নতুন শিক্ষকদের

আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক