বড়দিন উৎসবে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: সিটিটিসি
বড়দিন ঘিরে কোনো ধরণের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মো. মাসুদ করিম। তিনি বলেন, এবার নিরাপদেই খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় এই উৎসব উদযাপন হবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকড়াইলে সেন্ট মেরি ক্যাথেড্রাল চার্চে বড়দিন উপলক্ষ্যে নিরাপত্তা মহড়া শেষে এ কথা বলেন তিনি।
মো. মাসুদ করিম বলেন, কাকরাইলসহ ঢাকার সব চার্চ ঘিরেই নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আর সিটিটিসির বিশেষায়িত সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট, কে-নাইন, রোবট নিয়ে নিরাপত্তা মহড়া দেওয়া হলো। পাশাপাশি এ ইউনিটগুলো নিরাপত্তা দিতে স্ট্যান্ডবাই থাকবে।
তিনি আরও বলেন, পোশাকের পাশাপাশি সিভিলেও দায়িত্ব পালন করবে পুলিশ। এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকবে সেনাবাহিনীও।
খ্রিস্টান ধর্মাবলম্বীরাও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সকলের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশেই বড় দিন উদযাপনের আশা প্রকাশ করেন সেন্ট মেরি ক্যাথেড্রালের আর্চ বিশ্ব এন ডি ক্রুজ।
T.A.S / T.A.S
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ
দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা
ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা
কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি
সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে