জাবি ক্যাম্পাসে ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা ও উপহার বিতরণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের নিকট নববর্ষ উপলক্ষে প্রকাশনা বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন, জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন এবং ছাত্র অধিকার পরিষদসহ বেশ কয়েকটি সংগঠনের মধ্যে এ প্রকাশনা বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। নববর্ষের প্রকাশনা বিতরণের পাশাপাশি সৌজন্য উপহার হিসেবে সংগঠনের পক্ষ থেকে জ্যাকেট প্রদান করা হয়।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহিবুর রহমান মুহিব বলেন, নববর্ষের এই প্রকাশনা আমাদের শিক্ষা, সংস্কৃতি এবং আদর্শিক দিকগুলোকে তুলে ধরার একটি প্রচেষ্টা। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন ভ্রাতৃত্ব তৈরিতে কাজ করে আসছে। সৌজন্য উপহার প্রদানের মাধ্যমে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা ছড়িয়ে দিতে চাই।
শাখা ছাত্রশিবিরের সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, সৌজন্য উপহার প্রদান ক্যাম্পাসে অন্যান্য সংগঠন গুলোর সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন এবং সৌহার্দ্যের প্রতীক। এ ধরণের আয়োজনের মাধ্যমে আমরা ক্যাম্পাসে একটি সুন্দর এবং ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধ জাগ্রত করার জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। নববর্ষের এই প্রকাশনা শিক্ষার্থীদের চিন্তা-চেতনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা বিশ্বাস করি।
উল্লেখ্য, এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন