ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানের প্রেসিডেন্টের কা‌ছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১২-২০২৪ দুপুর ১২:১১

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান পরিচয়পত্র পেশ করেছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইসলামাবাদে প্রেসিডেন্ট কাছে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পরিচয়পত্র পেশ করেন।

বাংলাদেশ হাইকমিশন ইসলামাবাদ জানায়, ইসলামাবাদে প্রেসিডেন্ট বাসভবন ‘আইওয়ান-ই-সদর’ এ ঐতিহ্যবাহী মর্যাদাপূর্ণ কূটনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। হাইকমিশনার রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছালে সেখানে পাকিস্তানের চিফ অব প্রটোকল তাকে অভ্যর্থনা জানান। প‌রে সুসজ্জিত দৃষ্টিনন্দন অশ্ববাহিনী পরিবেষ্টিত ঘোড়ার গাড়িতে করে তাকে অভিবাদন মঞ্চে নিয়ে আসেন। সেখানে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল হাইকমিশনারকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে হাইকমিশনার গার্ড পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে হাইকমিশনার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারীর কাছে তার পরিচয়পত্র পেশ করেন। এ সময় পাকিস্তানের পররাষ্ট্র সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিব, চিফ অব প্রটোকল এবং হাইকমিশনারের সহধর্মিণীসহ উপহাইকমিশনার ও প্রেস কাউন্সিলর উপস্থিত ছিলেন। 

প্রেসিডেন্ট হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সার্বিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

হাইকমিশনার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়সহ বহুমুখী সম্পর্ক উন্নয়নে তার সদিচ্ছা ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ