দিল্লির ম্যাডেন্টা হাসপাতালে ভর্তি তোফায়েল আহমেদ
বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী, বঙ্গবন্ধুর স্নেহধন্য ও উনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ভারতের রাজধানীর দিল্লির ম্যাডেন্টা মেডিসিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে তোফায়েল আহমেদকে দিল্লিতে নেয়া হয়। তার সঙ্গে পরিবারের সদস্যরা ছিলেন।
তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের প্রধান অরুণ গার্গের অধীনে চিকিৎসাধীন রয়েছেন তোফায়েল আহমেদ। সেখানে তার ফিজিওথেরাপি শুরু হয়েছে। সেখানে সাত থেকে ১০ দিন তাকে থাকতে হবে। উনার বাম হাতটা দুর্বল। পুরোপুরি তুলতে পারছেন না। হাসপাতালে কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ও ফিজিওথেরাপিস্ট গ্রুপ টিম করে দেখাশোনা করবেন।
জানা গেছে, গত সপ্তাহে তোফায়েল আহমেদের মাইল্ড স্ট্রোক হয়েছিল। তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের জানান, স্ট্রোক করায় গত ৩০ আগস্ট তোফায়েল আহমেদকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক। ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন। বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদানের ঘোষণা দেন।
৭৭ বছর বয়সী তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি। দুইবারের মন্ত্রী প্রবীণ এই রাজনীতিবিদ এখন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।
জামান / জামান
‘ফাইভ স্টার’ হোটেলে বসে কর্মপরিকল্পনা করলে নারীর সমতা আসবে না
আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলতে পারলে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে
ঢামেকের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪, মামলা ৫৯
সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী
নারীর শুধু উপস্থিতি নয়, প্রয়োজন কার্যকর অংশগ্রহণ : সিইসি
বে অব বেঙ্গল কনভারসেশনের শেষ দিনের সংলাপ শুরু
বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী
ফায়ার ম্যারাথন-১০২’র রেজিস্ট্রেশন শুরু হচ্ছে
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক
সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার
রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ