প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হওয়া দুর্নীতির বিচার হবে: উপদেষ্টা ফরিদা আখতার
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বিগত সরকারের আমলে হওয়া আর্থিক দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
বুধবার(২৮ ডিসেম্বর) দুপুরে সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
এসময় ফরিদা আখতার বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে অনেক জায়গায় প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এমনকি অনেক জায়গায় কাজও ফেলে রাখা হয়েছে। এসবের তদন্ত হবে।’ প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংস্কার ও বিচার একসঙ্গে চলবে বলেও জানান উপদেষ্টা।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, সিলেটে প্রতিবছর বন্যার কারণে মানুষের পাশাপাশি পশু-পাখি এবং অন্যান্য প্রাণীও ব্যাপক ক্ষতির শিকার হয়। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বন্যা আক্রান্ত এলাকাগুলোয় প্রাণীদের জন্য বিশেষ শেল্টার হোম (আশ্রয় কেন্দ্র) তৈরির পরিকল্পনা নিয়েছে। এছাড়া বন্যার সময় মানুষের খাদ্যের মতোই প্রাণীদের জন্য সব ধরনের খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ ধরনের পদক্ষেপে বন্যা মোকাবিলায় প্রাণিসম্পদ রক্ষা সহজ হবে। এছাড়া সাভারে ২০২৩ সালে নির্মিত গবাদিপশুর খাবারের কারখানা শিগগিরই চালু হবে বলেও আশ্বাস দেন উপদেষ্টা।
T.A.S / T.A.S
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ
দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা
ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা
কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি
সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে