সচিবালয়ে প্রবেশে দুইশ’ সাংবাদিক পাবেন অস্থায়ী পাস
সচিবালয়ে প্রবেশের জন্য সোমবার (৩০ ডিসেম্বর) থেকে অস্থায়ী পাস পাবেন সাংবাদিকেরা। এ ক্ষেত্রে দুইশ’ সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। রোববার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে আজাদ মজুমদার বলেন, ‘সোমবার থেকে সচিবালয়ে ২শ সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে। এর মধ্যে ১৬০ জন সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠনের সদস্য। বাকি ৪০ জন টেলিভিশনের ক্যামেরাপারসন।’
এর আগে রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতারা। ওই বৈঠকে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বিএসআরএফ—এর সাধারণ সম্পাদক মাসউদুল হক দাবি করেন বিএসআরএফ সদস্যসহ সচিবালয় বিটে নিয়মিত কর্মরত সাংবাদিকেরা যেন আগের মতো সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়। এ দাবির প্রেক্ষিতে উপদেষ্টা জানান, বিএসআরএফের সদস্যসহ সচিবালয় বিটে নিয়মিত কর্মরত সাংবাদিকেরা অস্থায়ী পাসের মাধ্যমে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।
উপদেষ্টা আরও জানান, সাংবাদিকদের জন্য নতুন করে প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করবে সরকার। এ উদ্যোগ বাস্তবায়ন করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তর। এ ছাড়া এই কার্ড ডিজিটাল করার পরিকল্পনা আছে সরকারের।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত গভীর রাতের আগুনে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের একটি ভবনের চারটি ফ্লোর পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। ৭ নম্বর ভবনের এসব ফ্লোরে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের আংশিক কার্যালয় এবং একটি বিভাগের পুরো কার্যালয়ের অবকাঠামোর সঙ্গে সব নথিপত্রও পুড়ে গেছে।
T.A.S / T.A.S
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ
দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা
ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা
কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি
সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে