ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

৩ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১২-২০২৪ দুপুর ১১:২৬

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে আগামী ৩ জানুয়ারির মধ্যে। প্রতিবেদন চূড়ান্ত করার আগে নতুন নির্বাচন কমিশনের মতামত নিয়েছে সংস্কার কমিশন।

রোববার (২৯ ডিসেম্বর) এ কথা জানান সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এর আগে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে সংস্কার কমিশন।

বদিউল আলম বলেন, ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে দেওয়ার চেষ্টা করব, তা না হলে জানুয়ারির ৩ তারিখের মধ্যে দিয়ে দেব।’

বৈঠকের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন তো স্টেকহোল্ডার। তাদের কাছে জানতে চাওয়া হয় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে কোনো সুপারিশ আছে কি না।

সুপারিশ বাস্তবায়নের বিষয়ে সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘এগুলো সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। আমরা সরকারের কাছে পরামর্শ দেব এগুলো যেন প্রকাশ করে।

তিনি জানান, এ সংস্কার কমিশনের প্রতিবদন তৈরিতে সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচিত ও স্থানীয় সরকার প্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলাপ করেছেন।

সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচন ব্যবস্থা সংস্কারে গত ৩ অক্টোবর ৮ সদস্যের কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে কমিশনের।

T.A.S / T.A.S

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ