ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১-২০২৫ দুপুর ১:১৮

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার (১ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পাশাপাশি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ১৯টি কেন্দ্রে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকারের ঊর্ধ্বতন নীতিনির্ধারকরা সজাগ রয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত কোচিং সেন্টার বন্ধ থাকবে।  
সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার এই উদ্যোগকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

 

Aminur / Aminur

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ