ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বিশ্ববিদ্যালয়ের বাসে দলীয় কর্মসূচিতে জাবি ছাত্রদল


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ৪-১-২০২৫ দুপুর ৪:৪০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিরুদ্ধে দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহারের অভিযোগ উঠেছে। শনিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে একটি ডাবল ডেকার (ঢাকা মেট্রো-ব ১৫-৬৩৮৩) ও একটি সিঙ্গেল ডেকার (ঢাকা-স ১১-০০২০) বাস যোগে নিজেদের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে। 

পরিবহন অফিস সূত্রে জানা যায়, পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক জামাল উদ্দিন রুনু এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সালেহ আহমেদ ব্যাক্তিগত কারণ দেখিয়ে ছাত্রদলের প্রোগ্রামের জন্য বাস রিকুইজিশন নিয়ে দিয়েছে৷ 

এ ব্যাপারে অধ্যাপক জামাল উদ্দিন রুনু বলেন, বাস চাইতে আমার কাছে কয়েকজন শিক্ষার্থী  এসেছিলো। আমি ব্যাক্তিগত উদ্যোগে তাদের বাস রিকুইজিশন দিয়েছি। আর তাছাড়া বাংলাদেশে তো রাজনীতি  নিষিদ্ধ না। তারা বাস নিয়ে তাদের রাজনৈতিক প্রোগ্রামে যেতেই পারে। তবে ব্যাপারে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ আহমেদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে দুপুর সাড়ে ১২ টায় ছাত্রদলের কমিটিতে ত্যাগী ও নির্যাতিতদের পদ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের বাস যোগে একই দাবিতে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা। 

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য