প্রতিষ্ঠাবার্ষিকীতে আনসার ডিজি
সামাজিক নিরাপত্তার নিউক্লিয়াস গ্রাম প্রতিরক্ষা বাহিনী
সামাজিক নিরাপত্তার নিউক্লিয়াস গ্রাম প্রতিরক্ষা বাহিনী(ভিডিপি)৷ দেশ পুনর্গঠনে ভিডিপি সদস্যদের প্রকৃত স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
গ্রাম প্রতিরক্ষা বাহিনীর(ভিডিপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিডিপি দিবস আজ রোববার (৫ জানুয়ারি)। এ দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও তাদের কল্যাণে ভিডিপি সদস্যদের ভূমিকা নিয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, দেশ পুনর্গঠনে ভিডিপি সদস্যদের প্রকৃত স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। নতুন সিলেবাস ও প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আত্মনিয়োগ করতে হবে।
‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতী উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য তিনি সব স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য চালু হওয়া ভিডিপি মৌলিক প্রশিক্ষণ বাহিনীর সংস্কার কার্যক্রমের একটি অনন্য দৃষ্টান্ত। এটি দেশের আপামর জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
এমএসএম / এমএসএম
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ
দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা
ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা
কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি
সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে