জবির ফটকে আবারও বসেছে বাস টার্মিনাল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ফটকের সামনে আবারও বসানো হয়েছে বাস টার্মিনাল। বিশ্ববিদ্যালয় বন্ধের সুজোগ নিয়ে আবারও জবির দ্বিতীয় ফটকের সামনের জায়গা দখলে নিয়ে বাস রাখা শুরু করেছে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে বাহাদুর শাহ পরিবহনের অনেকগুলো বাস সারি করে রাখা। অনুমতি না থাকলেও এই জায়গা বাস টার্মিনাল হিসেবে ব্যবহার করছেন তারা। এতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ছাড়াও পথচারীরা চলেফেরায় বিপাকে পড়ছেন।
এদিকে, ফটকের সামনে এভাবে বাস রাখায় ক্ষোভে ফেটে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। মনির নামের এক শিক্ষার্থী বলেন, 'এর আগেও এই গেইটটি দখলে ছিল। পরে তা উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় বন্ধের সুজোগ নিয়ে আবারও বাস টার্মিনাল হিসেবে ব্যবহার করছে তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাকের ডগায় এসব কাজ করার সাহস তারা কিভাবে পায়?'
মারুফ নামের আরেক শিক্ষার্থী বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনে কেন বাস টার্মিনাল থাকবে? তাহলে আমরা চলাচল করবো কিভাবে? এভাবে জায়গা দখলে নিয়ে বাস রাখলে আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবে দ্রুত যেন তারা ব্যবস্থা গ্রহণ করে।'
জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস চালক বলেন, 'এখানে বাস রাখার কোনো অনুমতি নেই। আমাদের এখানে বাস রাখতে বলা হয়েছে তাই রেখেছি। কে এখানে বাস রাখতে বলেছে এমন প্রশ্নের জবাব দিতে অসম্মতি প্রকাশ করেন তিনি।'
এবিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল সকালের সময়কে বলেন, "গেইটের সামনে বাস রাখার কোনো অনুমতি নেই। সিকিউরিটি গার্ডদের বলে দিয়েছি যাতে না রাখে। তারপরও যদি রাখে তাহলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied