ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জবিতে বিজ্ঞান ও প্রকৌশলে গণিতের প্র‍য়োগ বিষয়ক ওয়েবিনার


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৪-৯-২০২১ রাত ৯:২৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের আয়োজনে "Applications of Mathematics in Science and Engineering" শীর্ষক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ সেপ্টেম্বর)  দুপুর ৩ টায় অনলাইন প্লাটফর্ম জুম ক্লাউড মিটিং এ ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।
 
ওয়েবিনারে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. শরাবান তোহুরা মূল গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। তার গবেষণার বিষয়বস্তু ছিল স্কিউড ক্যাভিটিতে নন-নিউটোনিয়ান ফ্লুইডের ফ্লো ও হিট ট্রান্সফারের প্রভাব।উক্ত ওয়েবিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম। চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, 'এ ধরনের ওয়েবিনার আয়োজনের মধ্য দিয়ে বিভাগের শিক্ষকবৃন্দের গবেষণা ফলাফল এবং অনার্স প্রথম বর্ষ থেকে শেষ বর্ষ পর্যন্ত বিভিন্ন কোর্সের বিষয় বস্তুগুলোর বাস্তব জীবনে প্রয়োগ সম্পর্কে সকলে অবহিত ও উচ্চতর গবেষণায় অনুপ্রাণিত করবে।'
 
তিনি আরও বলেন, 'তার সময়কালে এ ধরনের সেমিনার আয়োজনে ভবিষ্যতে সব ধরনের প্রয়োজনীয় সহযোগীতা দিয়ে যাবেন।'ওয়েবিনারের সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন ওয়েবিনার কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ সরোয়ার আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, 'বিজ্ঞান ও প্রকৌশলের প্রসারে গণিতই মূল উপকরণ। গবেষণাকে উৎসাহিত করার অংশ হিসেবে আজকের এই ওয়েবিনারের আয়োজন এবং ভবিষ্যতেও এ ধরনের সেমিনার অব্যাহত থাকবে।'
 
ওয়েবিনারটি উপস্থাপনা করেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তাক আহমেদ। ওয়েবিনারে গণিত বিভাগের সকল শিক্ষকবৃন্দ, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দেশী ও বিদেশী কয়েকজন গবেষক ওয়েবিনারটিতে যুক্ত ছিলেন।এছাড়াও ওয়েবিনারে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী উম্মে সালমা ও আশিক চন্দ্র দাস তাদের গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করেন।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে