ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মামুনুল হককে আজ আদালতে তোলা হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৯-২০২১ সকাল ৯:১৬

বোমা বিস্ফোরণ মামলায় হাজিরা দেয়ার জন্য হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে খুলনার একটি আদালতে তোলা হবে আজ।

২০১৩ সালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। রোববার ওই মামলায় তাকে আদালতে হাজির করা হবে।

এর আগে শুক্রবার বিকেলে কাশিমপুর কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে তাকে খুলনায় আনা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি বিকেল সোয়া ৪টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, গ্রেপ্তার যুদ্ধাপরাধীদের মুক্তি ও সরকারবিরোধী স্লোগান দিয়ে জামায়েতে ইসলামী, বিএনপি ও হেফাজতে ইসলামীসহ ১২ দলের প্রায় তিন হাজার মানুষ মিছিল বের করেন। মিছিলটি নগরীর ডাকবাংলা ও ময়লাপোতা মোড় হয়ে শিববাড়ি মোড়ে গণজাগরণ মঞ্চের দিকে যাচ্ছিল।

ফুজি কালার ল্যাবের সামনে পৌঁছালে পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় অংশগ্রহণকারীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল বোমা ও গুলি নিক্ষেপ করতে থাকেন। পুলিশও আত্মরক্ষার্থে ২০ রাউন্ড ফাঁকা গুলি করে। নিক্ষিপ্ত বোমার আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

আহতদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে সেখান থেকে ২৬ জনকে আটক করে থানায় আনা হয়।

এ ঘটনায় ওই বছরের ২২ ফেব্রুয়ারি খুলনা মহানগর ইমাম পরিষদের কয়েকজন নেতা ও হেফাজত ইসলামীর নেতা মাওলানা মামুনুল হকসহ ২৬ জনের নামে সোনাডাঙ্গা থানায় একটি মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবীর।

ওই ঘটনার আগের দিন ময়লাপোতা মসজিদ মোড়ে ওয়াজ করার সময় মামুনুল হকসহ অন্যরা সংগঠিত হয়ে পুলিশের ওপর হামলা ও গণজাগরণ মঞ্চ ভাঙচুরসহ পুড়িয়ে দেয়ার জন্য অনুসারিদের নির্দেশ দেন।

তদন্ত শেষে ২০১৫ সালের ২১ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মোক্তার হোসেন মোট ১০৭ জনের নামে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেন।

খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম আশিকুর রহমান পূর্ববর্তী একটি কার্য দিবসে মামুনুল হককে রোববার আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দেন। 

প্রীতি / প্রীতি

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে হাইকোর্টে তলব

দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ১৭৭ মামলা নিষ্পত্তি

দেড় মাসের ছেলেসহ কারাগারে, সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ ও ৩০ এপ্রিল ‎অবাধ, সুষ্ঠু নির্বাচনের আশ্বাস কমিশনের

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ মৃত্যু: ১৩ ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জয়-পলকের বিরুদ্ধে আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য

এনটিআরসিএ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হাইকোর্টে স্থগিত