ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

শুধু কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে হবে বিডিআর হত্যার বিচার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১-২০২৫ রাত ৮:৫৮

বিডিআর হত্যাকাণ্ডের বিচার বকশিবাজারের সরকারি আলিয়া মাদরাসা মাঠের অস্থায়ী আদালতে হবে না। এ সংক্রান্ত কার্যক্রম কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে পরিচালিত হবে। আলিয়া মাদরাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠের অস্থায়ী আদালত ভবনে এ বিচার কাজ পরিচালনার আদেশ বাতিল করে রোববার (১২ জানুয়ারি) আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য বকশীবাজারে আলিয়া মাদরাসায় যে অস্থায়ী আদালত স্থাপন করা হয়েছিল তা সরিয়ে নিতে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সড়কে অবস্থান নিয়ে তারা বিচারকের গাড়ি আটকে দেন। এর আগে সেদিন ভোরে বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেওয়া হয়। আগুনে আদালতের নথি ও আসবাবপত্র পুড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে সেখান থেকে বিচার কাজ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলো সরকার।
রোববার আইন মন্ত্রণালয় আদেশে জানায়, সরকার 'কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮' এর সেকশন-৯ এর সাব-সেকশন-২ এ দেওয়া ক্ষমতাবলে ঢাকার পিলখানা বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার বিচারকার্য পরিচালনার জন্য ২০১০ সালের ২৮ ডিসেম্বর আদেশে ঘোষিত ঢাকা মহানগরের বকশিবাজার এলাকার সরকারি আলিয়া মাদরাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবনের স্থলে ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করলো। একই সঙ্গে নির্দেশ প্রদান করলো যে, ওই মামলার বিচারকাজ ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে। ২০১০ সালের ২৮ ডিসেম্বর জারি করা আদেশ বাতিল করা হলো বলেও আদেশে জানিয়েছে আইন ও বিচার বিভাগ।
ন্যায়বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচার ফের শুরু করেছে।

 

 

Aminur / Aminur

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ