জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল, সম্পাদক তানভীর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৫-২৬ কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ওয়াজহাতুল ইসলাম ওয়াস্তি ও সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি তানভীর ইবনে মোবারক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক ড. সুলতানা আক্তার এই ফলাফল ঘোষণা করেন। ভোট প্রদান কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাবি প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে মাহমুদুল হাসান (বার্তা ২৪), যুগ্ম- সম্পাদক রাহাত চৌধুরি (দৈনিক প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ ওসমান সরদার (দৈনিক যায়যায়দিন), দপ্তর সম্পাদক এস এম তাওহীদ (বাংলা ট্রিবিউন), গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার ইমন (দৈনিক খোলা কাগজ) এবং কার্যকরী সদস্য পদে আহসান হাবিব (দ্য এশিয়ান এইজ) এবং রবিউল ইসলাম (ঢাকা টাইমস ২৪) নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার পর সহকারী নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘একটি উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আশা করি নবনির্বাচিত কমিটি এবং এর সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করবেন।’
এ সময় সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক মো. সুলতানা আক্তার, নির্বাচন কমিশন সচিব হাসিব সোহেল এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?