ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সংস্কার বাস্তবায়ন করতে চাই, নির্ভর করবে রাজনৈতিক দলের ঐক্যের ওপরঃ আসিফ নজরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১-২০২৫ বিকাল ৫:৪৫

নিজেদের সময়েই সংস্কার বাস্তবায়নের পুরো কাজ করে যেতে পারবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। তবে সেটি অনেকটাই রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর নির্ভর করছে বলে মনে করে সরকার।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে আইন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের প্রত্যাশা আছে, ইচ্ছা আছে, (সংস্কারের) পুরো কাজটাই আমরা সম্পন্ন করে যেতে পারবো। কিন্তু এটি প্রধানত নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর। তারা কতটুকু সংস্কার করতে ঐকমত্য পোষণ করতে পারেন, সেটির ওপর নির্ভর করছে।

আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টা গত ১৬ ডিসেম্বরের ভাষণে জানিয়েছেন, ন্যূনতম সংস্কার সম্পন্ন করে যদি ইলেকশন করতে চাই তাহলে এ বছর হবে। আর যদি আমরা আরও কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই তাহলে আরও কয়েক মাস (আগামী বছরের জুনের মধ্যে) লাগতে পারে।

আইন উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ হবে তখন ন্যূনতম সংস্কার কোনগুলো আছে তা চিহ্নিত করার চেষ্টা করা হবে। পাশাপাশি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে কি না তা খতিয়ে দেখা হবে।

এর বাইরে যেসব প্রত্যাশিত সংস্কার আছে সেগুলোও চিহ্নিত করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণে চ্যালেঞ্জ মোকাবিলার নির্দেশ সেনাপ্রধানের

প্রয়োজন হলে আরও বো‌য়িং কেনা হ‌বে : হুমায়ুন ক‌বির