ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গবেষণানির্ভর বাজেট করতে চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৫-৯-২০২১ দুপুর ২:৫৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৮৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে আগামী ৬ সেপ্টেম্বর। ওই সভায়ই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরের বাজেট পাস করা হবে। এবারের বাজেটকে গবেষণানির্ভর করতে এ খাতের উন্নয়নে প্রাধান্য দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্যই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

তিনি বলেন, ২০২১-২২ অর্থবছরের বাজেটে শিক্ষায় গবেষণা খাতটিকে প্রাধান্য দিয়েছি আমরা। গবেষণায় বরাদ্দ বাড়ানো, বিভিন্ন যন্ত্রপাতি কেনার জন্য এই খাতটিকে প্রাধান্য দেয়া হয়েছে। গবেষণায় উন্নয়নের জন্যই এই খাতে বাজেট বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আমরা চেষ্টা করব এই খাতের জন্য ইউজিসি থেকে যতটুকু আনতে পারি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. কাজী মো. নাসির উদ্দীন বলেন, ২০২১-২২ অর্থবছরের বাজেটে গবেষণা খাতে পাঁচ কোটি টাকার মতো প্রস্তাব করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মো. নূরে আলম আবদুল্লাহ বলেন, গবেষণা খাতে বরাদ্দ বেশি দেয়া হলে তো খুবই ভালো। গবেষণা ছাড়া একটা বিশ্ববিদ্যালয়ের মান কখনো বাড়বে না। গবেষণা দ্বারা যদি বিশ্ববিদ্যালয়ের মান উপরে উঠে তাহলে তা বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গলজনক।

গত ২০২০-২১ অর্থবছরে জবিতে ১৫৭ কোটি ৮০ লাখ টাকার বাজেট পাস করা হয়েছিল, যার মধ্যে গবেষণা খাতের জন্য বরাদ্দ ছিল ২ কোটি টাকা, যা মোট বাজেটের মাত্র ১ দশমিক ২৬ শতাংশ। এবারের বাজেটে প্রস্তাবিত অর্থের পরিমাণ প্রায় ৫ কোটি টাকা, যা গতবারের তুলনায় আড়াইগুণ বেশি। বাজেটে গবেষণা খাতকে এভাবে প্রাধান্য দেয়াকে ইতিবাচকভাবেই দেখছেন সবাই। আগামী অর্থবছরে তা আরো বাড়ানোর প্রত্যাশা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

জামান / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে