ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

আদিবাসী হামলার প্রতিবাদে জাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা 


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ১৬-১-২০২৫ দুপুর ১১:৫০

এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে আদিবাসী শিক্ষার্থীদের  উপরে 'স্টুডেন্ট ফর সভেরেইনটি' নামের একটি সংগঠন হামলা চালায়। এতে মারাত্মকভাবে আহত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ইসাবা, জুয়েল মারাক এবং রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাসহ আরো অনেক শিক্ষার্থী। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (১৫ জানুয়ারি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নকিব আল মাহমুদ অর্ণব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে হামলায় জড়িত সকলকে দ্রুততম সময়ে বিচারের আওতায় আনার জন্য রাষ্ট্রীয় সংস্থার কাছে আহবান জানায় তারা।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ একটি বহু ভাষাভাষী, বহু জাতির, বহু সম্প্রদায়ের দেশ। এদেশে দীর্ঘকাল ধরে সা¤প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এখানকার জনমানুষের সংগ্রাম আছে। দেশের বিভিন্ন অঞ্চলের ইন্ডেজেনিয়াস জাতিগুলো তাদের স্বকীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধারণ করেই এদেশের সার্বভৌমত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করেছে। আমরা দেখেছি, ৭২ এর সংবিধান কিভাবে বাঙালি ব্যতীত অন্য জাতিসত্তাসমূহের অস্তিত্বকে অস্বীকার করেছিল। আমরা সেরকম কোনো ফ্যাসিবাদী কাঠামোর বাংলাদেশে ফিরে যেতে চাই না। আমরা চাই সম্প্রীতি, আস্থা আর সহাবস্থানের বাংলাদেশ, যেখানে আমাদের সকলের মিলেমিশে থাকার সুযোগ সৃষ্টি হবে।

এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশের সার্বভৌমত্বের ব্যাপারে প্রশ্ন তোলার আগে যারা আইনের প্রতি শ্রাদ্ধাশীল নয় তাদের ব্যাপারে সতর্ক হতে হবে। স্টুডেন্ট ফর সভারেইনটির মত যারা জাতিবাদী আধিপত্যশীল মানসিকতাকে ধারণ করে, যারা বর্ণবাদী আচরণকে সমাজের মাঝে ছড়িয়ে দিতে চায়, তাদের এ রাজনীতিকে আমরা ইনসাফ বিরোধী মনে করি। সমাজে দায় ও দরদের রাজনীতি ছড়িয়ে দেবার আমাদের যে নিরন্তর সংগ্রাম তাতে এ ধরনের উগ্র জাতিবাদী আধিপত্যকে প্রশ্রয় দেওয়া কোনোভাবেই কাম্য নয়। অন্তবর্তীকালীন সরকারকে দ্রততম সময়ে এসব বর্ণবাদী আচরণের বিচারের দাবি জানাচ্ছি। 

 

এমএসএম / এমএসএম

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত