ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬

আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১-২০২৫ দুপুর ৩:২৩

ঢাকায় এনসিটিবি কার্যালয়ের সামনে গতকাল আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আজকের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ ব্যানারে একদল বিক্ষোভকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষাভবনের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এই সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। 

রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভকারীরা বেলা সাড়ে ১১টার দিকে জড়ো হয় এবং সেখান থেকে দোয়েল চত্বর হয়ে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। পুলিশ আগে থেকেই শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়েছিল। বিক্ষোভকারীরা ওই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে জলকামান ব্যবহার করে। সে সময় পুলিশ দুইটি সাউন্ড গ্রেনেডও ব্যবহার করেছে।

সেখানে কয়েক মিনিট ধরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে সরে যায়। বর্তমানে তারা রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছেন। 

বুধবার (১৫ জানুয়ারি) ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একদল লোক পাঠ্যবইয়ে গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যান। একই সময়ে পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ প্রবেশ এবং জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ পাঁচ দফা দাবিতে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামে একটি সংগঠন বুধবার সকালে এনসিটিবি ভবন ঘেরাও এর কর্মসূচি দেয়। সকাল থেকেই ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’র ব্যানারে একদল লোক এনসিটিবির সামনে অবস্থান নিয়ে ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে সেখানে যান ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারধারীরা।

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারধারীরা এনসিটিবির সামনে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে মাঝে অবস্থান নেয়। তখন দুই পাশ থেকে দুই পক্ষ পরস্পরবিরোধী স্লোগান দিতে থাকে। দুপুর ১টার দিকে কিছু লোক সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে আসা দলটির ওপর হামলা চালায়। এতে সাংবাদিক ও নারীসহ বেশ কয়েকজন আহত হন। তারই প্রতিবাদে আজকের এই কর্মসূচি ছিল।

এমএসএম / এমএসএম

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

ডিরেক্টরস গিল্ডের ইফতারে শিল্পী ও নির্মাতাদের মিলনমেলায় প্রাণবন্ত সন্ধ্যা

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ, ভর্তিতে ফিরতে পারে পরীক্ষা

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলেন পরিবার

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ইউনিয়ন পরিষদে সেবা পেতে জনগণ যেন ভোগান্তিতে না পড়ে: এমপি হাসনাত আব্দুল্লাহ

আরও ৫ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান

ইমাম-পুরোহিতদের হাতে মাসিক সম্মানী তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঈদযাত্রার দ্বিতীয় দিনে রেলস্টেশনে বেড়েছে ভিড়