ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জবির আইইআর-এর নতুন পরিচালক ড. কামালউদ্দীন আহমদ


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৫-৯-২০২১ বিকাল ৬:২২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)  শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) নতুন পরিচালক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদকে নিযুক্ত করা হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান। এছাড়াও আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও প্রকাশনা দপ্তরের ফেসবুক আইডি থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ কে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহানের কানাডা গমন এবং অবস্থান করায় এ আদেশ দেয়া হয়েছে। 
 
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ সকালের সময়কে বলেন, পরিচালক ম্যাম-এর অনুপস্থিতিতে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি যতদিন পর্যন্ত অনুপস্থিত থাকবেন ততদিন আমি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করব অতিরিক্ত দায়িত্ব হিসেবে।
 
উল্লেখ্য, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহানের কানাডা গমন এবং অবস্থানের কারণে এ আদেশ দেয়া হয়েছে। তবে ২ সেপ্টেম্বর থেকে দায়িত্ব গ্রহণ করলেও এ আদেশ গত ৮ আগস্ট ২০২১ থেকে কার্যকর হবে। অধ্যাপক ড. মনিরা জাহান ফিরে এসে দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব পালন করবেন।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে