৩০ থেকে ৫০ টাকা কেজি দরে মিলছে সবজি
বাজার ভরে গেছে শীতের সবজিতে। বছরের অন্যান্য সময় দাম চড়া থাকলেও এখন সবচেয়ে কম যাচ্ছে সবজির। বাজারে ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি সবজি। এতে খুশি ক্রেতারা। দাম কমায় বিক্রি বেড়েছে বলে দাবি বিক্রেতাদের।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ৩০ টাকায়, শিম বিচিসহ কেজি ৪০ টাকা, আর সাধারণ শিম ৩০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, লম্বা আকৃতির বেগুন ৪০ টাকা, গোল বেগুন ৫০ টাকা, শালগম ৩০ টাকা।
এছাড়া ফুলকপি, বাঁধাকপি প্রতি পিস ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। শসা প্রতি কেজি ৪০ টাকা, খিরাই ৪০ টাকা, গাজর ৫০ টাকা, আলু ৩০ থেকে ৪০ টাকা, কাঁচামরিচ কেজি ৮০ টাকা, ঝিঙা ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, লেবু প্রতি হালি ৩০ টাকা এবং লাউ প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর শান্তিনগর বাজারে এসেছেন বেসরকারি চাকরিজীবী সারোয়ার আলম রাসেল। তিনি বলেন, বছরের অন্যান্য সময়ের চেয়ে এখন সবজি কিনে খুব স্বাচ্ছন্দ্য হচ্ছে। অন্যান্য সময়ের থেকে এখন বাজারে সবজির দাম কম। মাঝখানে যখন সবজির দাম বেড়ে গিয়েছিল, তখন তো আধা কেজি বা ২৫০ গ্রাম করে সবজি কিনতাম। তবে গেল কয়েক সপ্তাহ ধরে সবজি কিনে আমরা খুশি, দাম কম হওয়ায় পরিমাণেও বেশি কিনছি। মোটামুটি বলা যায় ৩০ থেকে ৫০ টাকার মধ্যে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে।
রাজধানীর মগবাজার এলাকার বাজারে কথা হয় সুজাউদ্দিন নামে আরেক ক্রেতার সঙ্গে। দামের বিষয়ে তিনি বলেন, বাজারে এখন সবচেয়ে সস্তা পণ্যগুলোর মধ্যে সবজি রয়েছে। আমাদের মতো সাধারণ ক্রেতারা এখন সবজি কিনতে পারছে। কম দামে সবজি কেনা গেলেও অন্যান্য সব কিছুর দাম বেশি। সবজি দামের মতো অন্যান্য জিনিসের দাম কমলে, ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কিনতে পারতো।
সবজির দামের বিষয়ে মালিবাগ এলাকার সবজি বিক্রেতা আব্দুল মালেক মিয়া বলেন, বাজারে এখন সবচেয়ে কম দাম চলছে সবজির। এক দেড় মাস আগেও সবজির দাম বেশি ছিল, তার আগে আরও চড়া ছিল সবজির বাজার। তখন সাধারণ ক্রেতারা খুব অল্প পরিমাণের সবজি কিনতো। সেই তুলনায় এখন সবজি দাম অনেক কম। আগে যে ক্রেতা আধা কেজি সবজি কিনতো, সেই ক্রেতাই এখন ১ কেজি থেকে ২ কেজি করে কেনেন। কারণ দাম কম। ৩০ টাকা থেকে ৫০ টাকার মধ্যে সব সবজি বিক্রি হচ্ছে।
তবে দুই একটি সবজির মৌসুম এখন না হওয়ায় সেগুলোর দাম তুলনামূলক বেশি।
এমএসএম / এমএসএম
ফের বাড়ল জেট ফুয়েলের দাম
চার দফায় ১৩ হাজার বেড়ে সোনার দাম কমলো ২ হাজার
এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে
রেশনিংয়ের আগেই ৭ দিনে পৌনে ২ লাখ টন তেল ডিলারদের হাতে
২০০ টাকার নিচে নেই কোনো মাছ
এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা
সিলিন্ডার গ্যাসের দাম নিয়ে নৈরাজ্য যেন থামছেই না!
সোনার দাম ভরিতে বাড়লো ৩ হাজার ২৬৬ টাকা
টানা চারবার বাড়ল সোনার দাম
জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার
যুদ্ধ পরিস্থিতিতে জরুরি চাহিদা পূরণে ১ লাখ টন ক্রুড অয়েল কিনছে সরকার