ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জবির ছাত্রকল্যাণ ও গবেষণায় নতুন দুই পরিচালক নিয়োগ


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৫-৯-২০২১ বিকাল ৭:৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রকল্যাণ দপ্তরের নতুন পরিচালক হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এবং গবেষণা পরিচালক হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালাকে নিয়োগ দেয়া হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে এক অফিস আদেশে এ নিয়োগ দেয়া হয়। ফোনালাপে বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ৮-এর 'ট' ও 'ঠ' ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে গবেষণা পরিচালক ও ছাত্রকল্যাণ পরিচালককে নিয়োগ দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক হিসেবে যে কাজ বা নাম, সেটা সমুন্নত রাখার চেষ্টা করব। কিভাবে ছাত্রদের কল্যাণে আরো বেশি কাজ করা যায় সে চেষ্টা থাকবে।

তিনি আরো বলেন, দায়িত্ব গ্রহণের পর ছাত্রদের কল্যাণে কী কী কাজ করা যায় তা নিয়ে একটি পরিকল্পনা গ্রহণ করব।

নবনিযুক্ত গবেষণা পরিচালক অধ্যাপক ড. পরিমল বালা বলেন, বিশ্ববিদ্যালয় আমাকে দায়িত্ব দিয়েছে, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তা যথাযথভাবে পালন করার। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের উন্নয়নে আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

তিনি আরো বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড নির্ভর করে তার গবেষণা কার্যক্রমের ওপর। কত সংখ্যক এবং কতটা কোয়ালিটিফুল গবেষণা কার্যক্রম পরিচালিত হয় তা-ই বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনে। আমার চেষ্টা থাকবে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের উন্নয়নের মাধ্যমে আরো বেশি শিক্ষককে গবেষণায় উদ্বুদ্ধ করা, যাতে বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জিত হয়।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের মার্চ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালকের দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. আব্দুল বাকী। তিনি বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক হিসেবে ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ। তিনি বর্তমানে পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন।

জামান / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে