ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ফল-২০২৪ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর ফল-২০২৪ সেমিস্টারের নবীনবরণ শনিবার (২৫ জানুয়ারি, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের গ্রীন রোডের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র সচিব (দ্বিপাক্ষিক) ও ইন্সপেক্টর জেনারেল অব মিশনস ড. মো. নজরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন- ইউএপি ট্রাস্টি বোর্ডের সদস্য কাইয়ুম রেজা চৌধুরি, ড. এম. আলাউদ্দিন, স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ডিজাইনের ডিন অধ্যাপক ড. আবু সাঈদ মোশতাক আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. তানভীর ফেরদৌস সাইদ, স্কুল অব মেডিসিনের ডিন অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. এম. এ, বাকী খলীলি, প্রক্টর অধ্যাপক ড. অলক কুমার সাহা ও ছাত্র কল্যাণ পরিচালক ড. এ.এস.এম. মহসিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. এ কে এম নজরুল ইসলাম। এছাড়াও নবীন শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের চারজন প্রাক্তন শিক্ষাথী।
এসময় বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও নবাগত শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের অভিভাবকের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য