ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

'জাকসু' নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা বর্জন করেছে বামপন্থী সংগঠনগুলো


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ২৬-১-২০২৫ বিকাল ৫:৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের লক্ষ্যে গঠিত পরিবেশ পরিষদের সাথে অংশীজনের মতবিনিময় সভায় যাচ্ছে না  বামপন্থী সংগঠনগুলো।

রবিবার (২৬ জানুয়ারি) ছাত্র ইউনিয়নের সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করে ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি অমর্ত্য রায়, ছাত্র ফন্টের সংগঠক সজীব আহমেদ জেনিচ ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠক সোমা ডুমরি।

বিবৃতিতে বলা হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক বডিতে বড় পরিবর্তন ঘটে। কিন্তু এ পরিবর্তন আওয়ামী ফ্যাসিবাদী দোসরদের আস্তানা মূলোৎপাটন করতে পারেনি। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বহাল তবিয়তে রয়ে গেছেন ফ্যাসিবাদী দোসরদের একদল শিক্ষক। উপ-উপাচার্য (প্রশাসন) পদে আসীন হয়েছেন ২০১৯ সালের নভেম্বরে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে হামলার মদদদাতা সোহেল আহমেদ। আওয়ামী দোসরদের সাথে নিয়ে জাকসু আয়োজন কতটুকু সুষ্ঠ ও নিরপেক্ষ হবে তা নিয়ে আমরা শংকিত।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে প্রশাসন। কিন্তু এর পূর্বে গঠনতান্ত্রিক সংস্কার জরুরি ছিল। প্রকাশিত খসড়া ভোটার তালিকায় স্থান পেয়েছে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নাম অপরদিকে বাদ পড়েছে অসংখ্য নিয়মিত শিক্ষার্থীদের নাম। আমরা মনে করি, এমন ধোঁয়াশাপূর্ণ ভোটার তালিকার প্রকাশ জাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করছে। তাছাড়া ১৯৮৯ সালে তৎকালীন সক্রিয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) দ্বারা নিষিদ্ধ হওয়া ছাত্র শিবিরকে জাকসু সংক্রান্ত আলাপে আহ্বান জানানো হয়েছে। অতএব ক্ষমতাবলে জাকসুর সভাপতি উপাচার্য মহোদয় শিবির বিষয়ে ১৯৮৯ সালে জাকসু'র অবস্থানকে খারিজ করছেন। এমতাবস্থায় জাকসুর সভাপতি হিসেবে উপাচার্যের অবস্থান প্রশ্নবিদ্ধ এবং জাকসু'র সিদ্ধান্তের পরিপন্থী।

এমএসএম / এমএসএম

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত