ট্রাফিকের মামলার প্রতিবাদে মহাখালী বাস টার্মিনালের রাস্তা অবরোধ
ট্রাফিক পুলিশের দেওয়া মামলার প্রতিবাদে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে পৌনে ১১টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রাখে। এত করে ওই পথে তীব্র যানজট দেখা দেয়। পরে ট্রাফিক পুলিশ ও তেজগাঁও পুলিশের অনুরোধে রাস্তা থেকে সরে যায় শ্রমিকরা।
তেজগাঁও শিল্পাঞ্চল লাভ রোড এলাকায় দেখা যায়, বিজয় সরণি থেকে ফ্লাইওভার হয়ে যানবাহন বামে টার্ন করলেও সামনে যানজট। আবার ডানের মগবাজার সাতরাস্তা অভিমুখে রাস্তা পুরোপুরি বন্ধ যানজটে। অন্যদিকে মহাখালী থেকে আসা লেনও স্থবির।
লাভ রোডে কর্তব্যরত ট্রাফিক সদস্যরা জানান, মহাখালী বাস টার্মিনানের সামনে শ্রমিকদের অবস্থানের কারণে সড়কে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান।
তিনি বলেন, পরিবহন শ্রমিকরা মহাখালী বাস টার্মিনার সামনে রাস্তা অবরোধ করেছিল। খবর পেয়ে সেখানে উপস্থিত হওয়ার তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীম বলেন, ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে অনর্থক মামলা করার অভিযোগ এনে মহাখালী বাস টার্মিনালে সামনের দুই সড়ক বন্ধ করে অবস্থান নেয় শ্রমিকরা। এতে করে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আমি নিজেসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটস্থলে উপস্থিত হই। শ্রমিকদের দাবি-দাওয়া অবগত হয়ে তাদের সরে যাওয়ার অনুরোধ করা হয়। বেলা পৌনে ১১টার দিকে তারা রাস্তা ছেড়ে চলে যায়। এখন যান চলাচল স্বাভাবিক।
গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনার জুনায়েদ জাহেদী বলেন, সকালে রাস্তা বন্ধ করে বিশৃঙ্খলার অভিযোগে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কয়েকটি পরিবহনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সেটার প্রতিবাদে রাস্তায় নামে শ্রমিকরা। পরে তাদের সড়কের পরিস্থিতি ও জনভোগান্তির বিষয় বিবেচনায় অনুরোধ করা হলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়। এখন যানচলাচল স্বাভাবিক।
এমএসএম / এমএসএম
হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
কম্বোডিয়ায় বসে অনলাইন প্রতারণা, বাংলাদেশে ৩৪ লাখ টাকা আত্মসাৎ
আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আইনি সেবা ডিজিটাইজেশনে তরুণদের উদ্যোগ প্রশংসনীয় : ইউএনডিপি
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নজিরবিহীন : ফুয়াদ
জর্দা-কাগজের সঙ্গে চালানে বিভিন্ন রঙের গুঁড়া পদার্থ
বীর মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকার নির্দেশ
সারাদেশে অত্যাচারের উৎসব লেগে গেছে : মান্না
শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার ঘটনায় বায়েজিদে নারীসহ আটক ৭
চট্টগ্রামে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫